বাংলাদেশের ৫১টি জেলার ১৯৬৬৪টি মৌজার আরএস জেএল নম্বর এক জায়গায়। জেলা বেছে নিয়ে মৌজার নাম, উপজেলা বা জেএল নম্বর লিখুন।
এই এলাকার মৌজা ম্যাপ দরকার?
হোমপেজে বিভাগ, জেলা, উপজেলা ও সার্ভে টাইপ বেছে নিয়ে ফাইল প্রিভিউ দেখে কিনুন।
সাধারণ প্রশ্ন
জেএল নম্বর কী?
জেএল (জুরিসডিকশন লিস্ট) নম্বর হলো একটি উপজেলার ভেতরে প্রতিটি মৌজার নিজস্ব ক্রমিক নম্বর। খতিয়ান, দলিল ও মৌজা ম্যাপে মৌজা চিনতে এটি লাগে।
একই নামের দুটি মৌজা থাকলে কীভাবে চিনব?
একই উপজেলায় একই নামের মৌজা থাকলে জেএল নম্বর দেখে আলাদা করুন — ম্যাপ কেনার সময় ফাইলের নামেও জেএল নম্বর থাকে।
এখানে কোন জরিপের জেএল নম্বর দেওয়া আছে?
এখানে আরএস (RS) জরিপের জেএল নম্বর দেওয়া আছে। সিএস/এসএ জরিপে একই মৌজার জেএল নম্বর ভিন্ন হতে পারে।
জমির পরিমাণ হিসাব করুন
শতাংশ, কাঠা, বিঘা, একর ও বর্গফুটে জমির মাপ বের করতে আমাদের জমি মাপার ক্যালকুলেটর ব্যবহার করুন — দৈর্ঘ্য-প্রস্থ দিলেই হিসাব।
দরকারি গাইড
জমি মাপার যন্ত্রপাতি — সার্ভে টুলস বিডি
স্কেল, প্রট্র্যাক্টর, টেমপ্লেটসহ মৌজা ম্যাপে কাজের সরঞ্জাম।
বিডি মৌজা






