বিডি মৌজা লোগোবিডি মৌজা লগইন
হোম › জমি মাপার ক্যালকুলেটর

জমি মাপার ক্যালকুলেটর

দৈর্ঘ্য-প্রস্থ বা চার পাশের মাপ দিয়ে জমির পরিমাণ শতাংশ, কাঠা, বিঘা, একর, বর্গফুট ও বর্গমিটারে সাথে সাথে হিসাব করুন। একক রূপান্তরও করুন — বিনামূল্যে।

এক একক থেকে অন্য এককে রূপান্তর

দৈর্ঘ্য ও প্রস্থ দিয়ে জমির পরিমাণ

জমি মাপের একক তালিকা (বাংলাদেশে প্রচলিত)

  • ১ শতাংশ (শতক) = ৪৩৫.৬ বর্গফুট = ৪৮.৪ বর্গগজ = ১০০ অযুতাংশ
  • ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ = ১.৬৫ শতাংশ = ১৬ ছটাক
  • ১ ছটাক = ৪৫ বর্গফুট
  • ১ বিঘা = ২০ কাঠা = ১৪,৪০০ বর্গফুট ≈ ৩৩ শতাংশ
  • ১ একর = ১০০ শতাংশ = ৪৩,৫৬০ বর্গফুট ≈ ৬০.৫ কাঠা ≈ ৩.০২৫ বিঘা
  • ১ হেক্টর ≈ ২.৪৭ একর ≈ ২৪৭ শতাংশ

বিঃদ্রঃ কিছু এলাকায় কাঠা, বিঘা বা কানির মাপ স্থানীয়ভাবে আলাদা হয়। কেনাবেচা বা রেজিস্ট্রির আগে সার্ভেয়ারের মাপ ও দলিলের পরিমাণ মিলিয়ে নিন।

জমি মাপার সূত্র

  • আয়তাকার জমি: ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ (বর্গফুট)। শতাংশ = বর্গফুট ÷ ৪৩৫.৬; কাঠা = বর্গফুট ÷ ৭২০।
  • চার পাশ অসমান: আনুমানিক ক্ষেত্রফল = (দুই বিপরীত দৈর্ঘ্যের গড়) × (দুই বিপরীত প্রস্থের গড়)। নির্ভুল হিসাবের জন্য একটি কোণাকুণি মাপ নিয়ে জমিকে দুটি ত্রিভুজে ভাগ করুন।
  • ত্রিভুজ (তিনকোনা) জমি: তিন বাহু a, b, c হলে s = (a+b+c)/২, ক্ষেত্রফল = √[s(s−a)(s−b)(s−c)] (হেরনের সূত্র)।
  • নকশা থেকে মাপ: ১৬ ইঞ্চি = ১ মাইল স্কেলে নকশার ১ ইঞ্চি = ৩৩০ ফুট; নকশার ১ বর্গইঞ্চি = ২৫০ শতাংশ।
  • উদাহরণ: ৬০ ফুট × ৪০ ফুট = ২,৪০০ বর্গফুট = ৫.৫১ শতাংশ = ৩.৩৩ কাঠা।

আরও জানুন: মৌজা ম্যাপ দেখার নিয়ম · প্রিন্ট সাইজ ও স্কেল

সাধারণ প্রশ্ন

১ কাঠা সমান কত শতাংশ?

বাংলাদেশে প্রচলিত হিসাবে ১ কাঠা = ৭২০ বর্গফুট ≈ ১.৬৫ শতাংশ।

১ বিঘা সমান কত শতাংশ?

১ বিঘা = ২০ কাঠা = ১৪,৪০০ বর্গফুট ≈ ৩৩ শতাংশ।

১ শতাংশ সমান কত বর্গফুট?

১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট।

চারকোনা নয় এমন জমির মাপ কীভাবে বের করব?

“চার পাশের মাপ আলাদা” টিক দিয়ে চার পাশের মাপ ও একটি কোণাকুণি মাপ দিন — ক্যালকুলেটর জমিকে দুটি ত্রিভুজে ভাগ করে নির্ভুল ক্ষেত্রফল দেবে।

এই এলাকার মৌজা ম্যাপ দরকার?
হোমপেজে বিভাগ, জেলা, উপজেলা ও সার্ভে টাইপ বেছে নিয়ে ফাইল প্রিভিউ দেখে কিনুন।

মৌজা ম্যাপ খুঁজুন

দরকারি গাইড

জমি মাপার যন্ত্রপাতি — সার্ভে টুলস বিডি

স্কেল, প্রট্র্যাক্টর, টেমপ্লেটসহ মৌজা ম্যাপে কাজের সরঞ্জাম।

সব সার্ভে টুলস দেখুন →