বিডি মৌজা লোগোবিডি মৌজা লগইন
হোম › প্রাইভেসি পলিসি

প্রাইভেসি পলিসি

বিডি মৌজা (bdmouza.com) আপনার কোন তথ্য সংগ্রহ করে, কীভাবে ব্যবহার ও সুরক্ষা করে।

সর্বশেষ হালনাগাদ: ২০২৬-১১-০১

বিডি মৌজা (bdmouza.com) আপনার গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই নীতিতে বলা হয়েছে আমরা কোন তথ্য সংগ্রহ করি এবং কীভাবে ব্যবহার করি।

যে তথ্য সংগ্রহ করা হয়

  • অ্যাকাউন্ট তৈরিতে: নাম, মোবাইল নম্বর ও/অথবা ইমেইল।
  • অর্ডারে: ক্রয়কৃত ম্যাপের তথ্য, হার্ড কপির ক্ষেত্রে ডেলিভারি ঠিকানা।
  • পেমেন্ট: পেমেন্ট গেটওয়ের লেনদেন নম্বর ও স্ট্যাটাস। আপনার কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের পিন/পাসওয়ার্ড আমরা কখনো দেখি বা সংরক্ষণ করি না।
  • সাইট ব্যবহারের পরিসংখ্যান (কুকি, Google Analytics, Microsoft Clarity, Facebook Pixel) — সেবা উন্নত করার জন্য।

তথ্যের ব্যবহার

  • অর্ডার সম্পন্ন করা, ফাইল ডাউনলোডের সুযোগ দেওয়া ও হার্ড কপি ডেলিভারি।
  • অর্ডার বা অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় যোগাযোগ।
  • প্রতারণা প্রতিরোধ ও সাইটের নিরাপত্তা।

তথ্য শেয়ার

আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। শুধু সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অংশ পেমেন্ট গেটওয়ে ও কুরিয়ার প্রতিষ্ঠানকে দেওয়া হয়, অথবা আইনগতভাবে বাধ্য হলে।

নিরাপত্তা ও সংরক্ষণ

সাইটের সব যোগাযোগ HTTPS এনক্রিপশনে হয়। অ্যাকাউন্ট ও অর্ডারের তথ্য সেবা চালু রাখার জন্য যতদিন প্রয়োজন ততদিন সংরক্ষণ করা হয়।

আপনার অধিকার

আপনার তথ্য দেখা, সংশোধন বা অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে যোগাযোগ করুন: support@bdmouza.com অথবা +৮৮০১৬০০০৫৬৮০৫।