বিডি মৌজা লোগোবিডি মৌজা লগইন
হোম › শর্তাবলী

শর্তাবলী

বিডি মৌজা (bdmouza.com) থেকে মৌজা ম্যাপ কেনা ও ব্যবহারের শর্তাবলী।

সর্বশেষ হালনাগাদ: ২০২৬-১১-০১

সেবার ধরন

বিডি মৌজা বাংলাদেশের মৌজা ম্যাপের স্ক্যান করা ডিজিটাল কপি (PDF/JPG), প্রিন্ট রেডি ফাইল ও প্রিন্ট হার্ড কপি সরবরাহ করে। এগুলো তথ্য ও কাজের সুবিধার জন্য; এগুলো সরকারি সার্টিফাইড/সত্যায়িত কপি নয়। আদালত বা দাপ্তরিক প্রমাণের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করুন।

অর্ডার ও পেমেন্ট

  • কেনার আগে ফাইলের প্রিভিউ দেখে সঠিক মৌজা, জরিপ ও শিট নিশ্চিত করা ক্রেতার দায়িত্ব।
  • ডিজিটাল ফাইলের মূল্য অনলাইনে পরিশোধ করতে হয়; পেমেন্ট সফল হলে ফাইল ডাউনলোডের সুযোগ পাওয়া যায়।
  • হার্ড কপির ক্ষেত্রে ডেলিভারি চার্জ ও পরিশোধের নিয়ম চেকআউট পেজে দেখানো হয়।

ব্যবহার

ক্রয়কৃত ফাইল ব্যক্তিগত ও পেশাগত কাজে ব্যবহার করা যাবে। ফাইল পুনরায় বিক্রি, বিনামূল্যে বিতরণ বা অন্য ওয়েবসাইটে প্রকাশ করা যাবে না।

দায়সীমা

নকশার তথ্য মূল সরকারি জরিপের স্ক্যান থেকে নেওয়া; মূল নকশার কোনো ত্রুটি বা অস্পষ্টতার দায় বিডি মৌজার নয়। জমি কেনাবেচা বা আইনি সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট দপ্তর, সার্ভেয়ার ও আইনজীবীর পরামর্শ নিন।

রিফান্ড সংক্রান্ত নিয়ম দেখুন রিফান্ড পলিসি পেজে। যেকোনো প্রশ্নে: support@bdmouza.com