অনেকে খোঁজেন “আরএস ম্যাপ ডাউনলোড PDF” বা “এসএ ম্যাপ ডাউনলোড”। কিন্তু কোন কাজে কোন জরিপের নকশা লাগবে, সেটা আগে ঠিক না করলে ভুল ফাইল কেনার ঝুঁকি থাকে। এই লেখায় এসএ ও আরএস ম্যাপের পার্থক্য আর সঠিক ফাইল পাওয়ার নিয়ম।
এসএ (SA) ম্যাপ
১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে রেকর্ড হালনাগাদ করতে এসএ রেকর্ড তৈরি হয়। অনেক এলাকায় তখন মাঠে নতুন করে না মেপে সিএস নকশাই ব্যবহার করা হয়েছিল — তাই কোথাও কোথাও সিএস ও এসএ নকশা প্রায় একই রকম, আর ফাইল “CS_SA” নামে একসাথে থাকে।
আরএস (RS) ম্যাপ
আরএস জরিপে মাঠে গিয়ে নতুন করে মাপজোখ করে নকশা ও খতিয়ান সংশোধন করা হয়। অনেক এলাকায় আরএস রেকর্ডই এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত, আর জমির বর্তমান অবস্থানের সাথে এটা সাধারণত ভালো মেলে।
কোন কাজে কোনটা
| কাজ | যে নকশা |
|---|---|
| আপনার খতিয়ান/দলিল এসএ জরিপের | এসএ নকশা |
| আপনার খতিয়ান/দলিল আরএস জরিপের | আরএস নকশা |
| যেখানে বিএস চূড়ান্ত হয়নি, সেখানে বর্তমান জমির অবস্থান | সাধারণত আরএস নকশা |
| মালিকানার পুরো ইতিহাস যাচাই | সিএস, এসএ, আরএস ও বিএস — সবগুলো |
PDF না JPG — কোনটা নেবেন
- PDF: প্রিন্ট বা কাউকে পাঠানোর জন্য সুবিধাজনক।
- JPG: মোবাইলে জুম করে দেখার জন্য সহজ।
- প্রিন্ট রেডি (সাদা): সাদা ব্যাকগ্রাউন্ডে পরিষ্কার, বড় সাইজে প্রিন্ট বা ট্রেসিংয়ের জন্য সেরা।
বিডি মৌজা থেকে আরএস/এসএ ম্যাপ পাওয়ার ধাপ
- হোমপেজে বিভাগ, জেলা ও উপজেলা বেছে নিন।
- সার্ভে টাইপে RS, SA বা SA_RS বেছে নিন (এলাকাভেদে নাম আলাদা হতে পারে)।
- মৌজার নাম বা জেএল নম্বর দিয়ে খুঁজুন, প্রিভিউ বড় করে দেখে নিশ্চিত হোন।
- পেমেন্টের পর সাথে সাথে PDF/JPG ডাউনলোড। তিন বা তার বেশি ফাইল একসাথে নিলে ছাড়ও পাবেন।
ফ্রিতে কী কী দেখা যায় জানতে পড়ুন মৌজা ম্যাপ ফ্রি ডাউনলোড: কোথায় ফ্রিতে দেখা যায়।
বিডি মৌজা







